‘নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলে দেশের অস্থিতিশীল পরিবেশ স্বাভাবিক হবে’

নরসিংদী প্রতিনিধি
৩০ মে ২০২৫, ২১:৪৩আপডেট : ৩০ মে ২০২৫, ২১:৪৩

‘আগামী ডিসেম্বরের মধ্যে দিন-তারিখসহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলে দেশে বিরাজমান অস্থিতিশীল পরিবেশ স্বাভাবিক হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় নরসিংদী শিশু একাডেমিতে অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন আরও বলেন, ‘জনগণ নির্বাচন চাচ্ছে। নির্বাচন পেছানো হলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। যদি আওয়ামী লীগ পুনরায় দেশে ফিরে আসে তবে বর্তমান সরকার দায়ী হবে।’

তিনি বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি জাতীয় নির্বাচনের বিকল্প হতে পারে না।’

প্রয়োজনে নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণ আবার রাস্তায় নামতে বাধ্য হবে বলেও হুশিয়ারি দেন তিনি।

নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম