নদীর স্রোতে ভেসে যাওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি
৩১ মে ২০২৫, ১৪:০০আপডেট : ৩১ মে ২০২৫, ১৫:৩৮

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মাইনি নদীর স্রোতে ভেসে যাওয়া এক বৃদ্ধের মরদেহ প্রায় ২৪ ঘণ্টা পর  উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল ৭টা ১০মিনিটে রাঙামাটি ফায়ার স্টেশনের ডুবুরি দলের অফিসার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি ডুবুরি দল ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরের কার্টুরুং ছড়া থেকে মরদেহটি  উদ্ধার করা হয়।

পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া।

ওসি জানান, তড়িৎ চাকমা  গতকাল সকাল আনুমানিক ৮টায় নদীতে ভেসে আসা কাঠ ধরতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যান। স্থানীয়রা খোঁজ করেও তাকে উদ্ধার করতে পারেনি।

এর আগে, জেলার লক্ষ্মীছড়িতে খালে মাছ ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে নিখোঁজ উক্রাচিং মারমার (১৯) মরদেহ স্থানীয়দের সহায়তায় শুক্রবার বিকালে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কয়েক ঘণ্টার চেষ্টায় ঘটনাস্থল থেকে ৫০ মিটার দূরে খাল থেকে মরদেহটি উদ্ধারের কথা জানান লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার (ভারপ্রাপ্ত কমকতা) রফিক আহমদ। উদ্ধারের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় মরদেহ সৎকারের জন্য উপজেলা নির্বাহী কমকর্তা সেতু বড়ুয়ার মাধ্যমে পরিবারের লোকজনকে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী