নেত্রকোনা সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশ ইন করেছে বিএসএফ

নেত্রকোনা প্রতিনিধি
০৪ জুন ২০২৫, ১৪:১০ আপডেট : ০৪ জুন ২০২৫, ১৪:১০

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে নারী-শিশুসহ বিভিন্ন বয়সের ৩২ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ২২ নারী ও একজন শিশু রয়েছে। মঙ্গলবার দিনগত রাত আনুমানিক ৩টার দিকে তাদের ভারত থেকে পুশ ইন করা হয়।

আটক ব্যক্তিদের বর্তমানে বিজয়পুর বিওপির গোলঘরের পাশে রাখা হয়েছে এবং স্থানীয় দুর্গাপুর থানায় দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, ৩১ বিজিবির (নেত্রকোনা) অধীন বিজয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৪৮ ও ১১৪৯-এর মধ্যবর্তী জংখল এলাকা দিয়ে ২০০ বিএসএফ ব্যাটালিয়নের বাগমারা ক্যাম্পের সদস্যরা ওই ৩২ জনকে পুশ ইন করে।

নেত্রকোনা বিজিবির ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান পুশ ইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই ৩২ জনের পরিচয় শনাক্ত করে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে ২ পাকিস্তানি নিহত
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার