সিরাজগঞ্জের মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪ জুন ২০২৫, ১৬:৩৪আপডেট : ১৪ জুন ২০২৫, ১৬:৩৪

ঈদুল আজহার ছুটি শেষে রবিবার থেকে চালু হচ্ছে অফিস-আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠান। তাই শিকড় ছেড়ে কর্মস্থলে ছুটছেন মানুষ। এতে সিরাজগঞ্জের মহাসড়কে বেড়েছে গণপরিবহনের চাপ। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট ও ধীরগতি।

শনিবার (১৪ জুন) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত যমুনা সেতু পশ্চিমপ্রান্তে কড্ডার মোড় এলাকা ঘুরে দেখা যায়, ঢাকাগামী লেনে গাড়ির চাপ থাকায় যানজট ও ধীরগতিতে চলাচল করছে যানবাহন। নলকা মোড় থেকে যমুনা সেতু পশ্চিম টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার থেমে থেমে গণপরিবহন চলাচল করছে। বাস-ট্রাকের সঙ্গে প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের ভিড় লক্ষ করা গেছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মস্থলে ফেরা মানুষদের।

যানজটে ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মস্থলে ফেরা মানুষদের কড্ডার মোড় এলাকায় কথা হয় ঢাকার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে যাত্রা করা গার্মেন্টসকর্মী আজিজ সরকারের সঙ্গে। তিনি বলেন, ‘আজই আমাদের ছুটি শেষ। তাই কর্মস্থলে যাওয়ার জন্য পরিবার নিয়ে রওনা হয়েছি। কিন্তু সকাল থেকেই গাড়ির ব্যাপক চাপ রয়েছে। এ কারণে সেতু পারাপার হতে পারছি না।’

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘ঈদের ছুটির শেষ দিনে মহাসড়কে যানবাহনের অনেক চাপ থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আমরা আশা করছি, খুব দ্রুত যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ‘আগামীকাল রবিবার থেকে সরকারি অফিস-আদালতসহ বেসরকারি সব প্রতিষ্ঠান খোলা থাকবে। এ কারণে ঈদের ছুটি আজই শেষ। তাই পরিবারের সঙ্গে ঈদ আনন্দ শেষে দলে দলে কর্মস্থলে ছুটছেন মানুষ। এতে মহাসড়কে গাড়ির প্রচুর চাপ বেড়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে যানবাহনের ধীরগতি। তবে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় কোনও সমস্যা নেই, কিন্তু সেতুর পশ্চিম অংশে থেমে থেমে যানবাহন চলাচল করছে।’

/এমএএ/
সম্পর্কিত
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
যানজট কমছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম