সাবেক এমপির ছেলে যৌথ বাহিনীর হাতে আটক

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ জুন ২০২৫, ১৬:৪৮আপডেট : ১৫ জুন ২০২৫, ১৬:৪৮

সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি রিফাত আমিনের ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে অস্ত্র ও মাদকসহ আটক করেছে যৌথ বাহিনী। সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন বাড়িতে রবিবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টা থেকে দুই ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়।

এই যৌথ অভিযানে সাতক্ষীরা সেনা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ নেতৃত্ব দেন। তিনি বলেন, ‘সাবেক এমপি রিফাত আমিনের ছেলে রুমনের কাছে নাইন এমএম অস্ত্র আছে– এমন সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌন অভিযান চালায়। এ সময় রুমন তার দোতলার ঘরে দরজা আটকিয়ে ঘুমাচ্ছিলেন। দরজা ভাঙার শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে দোতলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু বাইরে সেনাবাহিনীর পাহারা থাকায় পালাতে পারেনি। রুমনকে অসুস্থ অবস্থায় আটক করা হয়।’

ওই ঘরে তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের মদসহ মদের বোতল, আনুমানিক সাড়ে তিনশো ইয়াবা, ৫০টি নেশাজাতীয় ইনজেকশন, একটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ইয়ার গান, বিদেশি তলোয়ার, অস্ত্র পরিষ্কার করার মেশিন উদ্ধার করে বলে সেনাবাহিনী জানায়।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের