কুমিল্লায় বিদেশি পিস্তল ও পাইপগানসহ গ্রেফতার ১

কুমিল্লা প্রতিনিধি
১৬ জুন ২০২৫, ১৬:৪৬আপডেট : ১৬ জুন ২০২৫, ১৬:৪৬

কুমিল্লায় বিদেশি পিস্তল, পাইপগান ও ককটেলসহ আবু ওবায়েদ ওরফে শিমুল (৩৩) নামে একজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার (১৬ জুন) রাতে সেনাবাহিনী ও র‌্যাব-১১-এর বিশেষ দল কুমিল্লার আদর্শ সদর উপজেলার কার্তিকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এ সময় সাইফুল ইসলাম (২৫) নামক আরেক ব্যক্তি পালিয়ে যায়।

গ্রেফতার শিমুল কার্তিকপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে। তার বাড়ি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, দুটি পাইপগান, ছয় রাউন্ড শটগানের কার্তুজ, তিনটি ককটেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান জানিয়েছেন, গ্রেফতার আবু ওবায়েদ শিমুলকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী রেজাউলের সহযোগী হিসেবে কাজ করতেন। শিমুল দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তারসহ বিভিন্ন অপরাধ সংঘঠিত করে আসছিলেন।

এ বিষয়ে গ্রেফতার ও পলাতক দুই আসামির বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী