তিন মামলায় কারাগারে সালমান-আনিসুল-কামরুল ও সাবেক আইজিপি

গাজীপুর প্রতিনিধি
২২ জুন ২০২৫, ২১:৫৯আপডেট : ২২ জুন ২০২৫, ২৩:০১

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তিনটি হত্যা মামলায় বিগত সরকারের শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুনকে গাজীপুরের আদালতে হাজির করা হয়েছে।

গাজীপুরের গাছা থানায় দায়ের করা ওই তিনটি হত্যা মামলায় রবিবার তাদের মেট্রোপলিটন আদালত-৩-এর বিচারক ওমর হায়দারের আদালতে হাজির করে পুলিশ। আদালতের বিচারক নতুন একটি মামলায় সাবেক আইজিপিকে গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা থানা এলাকায় ছয় জন নিহত হন। এর মধ্যে তিনটি হত্যার ঘটনায় গাছা থানায় পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করা হয়। দায়ের করা ওই তিন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হয়। মামলাগুলোর দুটিতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ইতোপূর্বে গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। তাকে অপর মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন। অন্য তিন জনকে ইতোপূর্বে ওই তিন মামলায় দেখানো হয়েছে।    

গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বলেন, ‘সকালে গাছা থানায় দায়ের করা পৃথক তিনটি হত্যা মামলায় আসামিদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুরের আদালতে আনা হয়। পরে শুনানি শেষে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ সময় আদালতপাড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।’

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘শুনানি শেষে আদালতের নির্দেশে আসামিদের পুলিশের নিরাপত্তায় ফের কারাগারে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি