নিষিদ্ধ ছাত্রলীগের যশোরের সাংগঠনিক সম্পাদক আটক

যশোর প্রতিনিধি
২৩ জুন ২০২৫, ১৮:৫৫আপডেট : ২৩ জুন ২০২৫, ১৮:৫৫

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যশোর জেলা সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয়কে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার (২২ জুন) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সোমবার (২৩ জুন) তাকে বিএনপির পার্টি অফিসে হামলার মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজয় যশোর শহরের রেলগেট তেঁতুলতলা এলাকার বাসিন্দা প্রয়াত সাংবাদিক ফখরে আলমের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা মেহেদী হাসান জানিয়েছেন, গত বছরের ৪ আগস্ট বিকাল ৫টা থেকে ৫টা ৪০ মিনিটের মধ্যে যশোর শহরের লালদীঘি এলাকায় বিএনপির জেলা কার্যালয়ে ভয়াবহ হামলা চালানো হয়। হামলাকারীরা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং একাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। এতে অফিসের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। ঘটনার সময় আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তদন্তে উঠে এসেছে, ফাহমিদ হুদা বিজয় ওই হামলার সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়াও, তার বিরুদ্ধে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিলেছে। এসব পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী