সীমান্তে বিএসএফের পুশ ইন অব্যাহত, ১৬ জন আটক

মৌলভীবাজার প্রতিনিধি
২৩ জুন ২০২৫, ১৯:৩০ আপডেট : ২৩ জুন ২০২৫, ১৯:৩০

বাংলাদেশ সীমান্তে পুশ ইন কার্যক্রম অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৩ জুন) ভোরে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে রোহিঙ্গা, নারী-শিশুসহ ১৬ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ।

পুশ ইন হওয়া এসব ব্যক্তিকে সীমান্তবর্তী চা-বাগানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা আটক করেন। পরে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে ৮ জন শিশু, ৪ জন নারী এবং ৪ জন পুরুষ রয়েছেন। বিজিবি-৫২ ব্যাটালিয়নের লাতু বিওপির টহল দল সীমান্ত এলাকার একটি চা-বাগান থেকে তাদের আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সোমবার ভোররাতে ভারতের একটি সীমান্ত ফটক দিয়ে তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, বিএসএফ সীমান্ত দিয়ে অবৈধভাবে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশে পুশ ইন করছে। সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানো হলেও এই ধরনের ঘটনা থেমে নেই। জেলা প্রশাসন রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট শরণার্থী ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করবে।

তিনি আরও জানান, সোমবার সকাল ৭টার দিকে আটক ১৬ জনকে বিজিবির টহল দল সীমান্ত এলাকা থেকে ধরে আনে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, তাদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং ৪ জন বাংলাদেশি। যাচাই-বাছাই শেষে যথাযথ প্রক্রিয়ায় তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, বিজিবি ১৬ জনকে থানায় হস্তান্তর করেছে। যাচাই-বাছাই শেষে বাংলাদেশিদের তাদের পরিবারের কাছে এবং রোহিঙ্গাদের সংশ্লিষ্ট দফতরে হস্তান্তর করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে ২ পাকিস্তানি নিহত
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ হয়ে ফিরলো বিএসএফ
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক