জুলাই আন্দোলনে হামলার ঘটনায় বেরোবি কর্মচারী গ্রেফতার

রংপুর প্রতিনিধি
২৫ জুন ২০২৫, ০৯:৫৬আপডেট : ২৫ জুন ২০২৫, ০৯:৫৬

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও সহিংসতার ঘটনায় প্রশাসনের দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কর্মচারী পারভেজ আপেলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর দর্শনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে তাজহাট থানায় নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটান তাজহাট থানার ওসি শাহ আলম সরদার।

পুলিশ জানায় গ্রেফতার হওয়া কর্মচারী আপেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে মাস্টার রোলে নিয়োজিত কর্মচারী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে দায়ের করা বিস্ফোরক আইনের মামলার এজাহারনামীয় আসামি তিনি।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ৭ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্যাদি আইনে তাজহাট থানায় ৭১ জনের  নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন ৩৬ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ১৩ জন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া অজ্ঞাত আরও ৮০-১০০ জনকে আসামি করা হয়েছে। এর আগেও বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেফতার করে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলারোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত সাবেক উপাচার্যকে ট্রাইব্যুনালে হাজির
বেরোবির নতুন উপাচার্য অধ্যাপক আনিসুর রহমান, বিদায় নিচ্ছেন শওকত আলী 
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে গাছ কাটার অভিযোগ, শিক্ষার্থীদের ক্ষোভ
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান