বেরোবির নতুন উপাচার্য অধ্যাপক আনিসুর রহমান, বিদায় নিচ্ছেন শওকত আলী 

লিয়াকত আলী বাদল, রংপুর 
১৪ মে ২০২৬, ২০:২৬আপডেট : ১৪ মে ২০২৬, ২০:২৬

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান। বুধবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে গত ১৭ এপ্রিল ‘দৈনিক সংবাদ’-এ প্রকাশিত পূর্বাভাসের সত্যতা প্রমাণিত হলো। 

সহকারী সচিব মো. সুলতান আহাম্মেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন ২০০৯’ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. আনিসুর রহমানকে ৫টি শর্তে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শর্ত অনুযায়ী, উপাচার্য হিসেবে তার মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছর। তবে এর মধ্যে তার অবসরের তারিখ চলে এলে যেটি আগে ঘটে, সেই অনুযায়ী মেয়াদ নির্ধারিত হবে। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসেই অবস্থান করতে হবে। তবে চ্যান্সেলর চাইলে যেকোনও সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। 

চব্বিশের ৫ আগস্টের পর বেরোবির উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শওকত আলী। পরবর্তীকালে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পর, গত ১ এপ্রিল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি পুনর্গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেকের সভাপতিত্বে গঠিত এই সার্চ কমিটিতে সদস্য হিসেবে ছিলেন ঢাবি ভিসি অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, রাবি ভিসি অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, ইউজিসি সদস্য অধ্যাপক মো. তানজিম উদ্দিন খান এবং ঢাবির অধ্যাপক ড. মো. মোরশেদ। এই সার্চ কমিটির পাঠানো তিন সদস্যের প্যানেল থেকেই ড. আনিসুর রহমানকে বেছে নেয় মন্ত্রণালয়। 

এদিকে নতুন উপাচার্যের প্রজ্ঞাপনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিশ্ববিদ্যালয় জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বিদায়ী উপাচার্য ড. শওকত আলীর সমর্থকদের মধ্যে চরম হতাশা ও বিষণ্ণতা লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন উপাচার্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই বিদায়ী প্রশাসনের কেউ যেন ‘ব্যাক ডেটেড’ (অতীতের তারিখ) ভাউচার তৈরি করে ব্যাংক থেকে বড় অঙ্কের অর্থ উত্তোলন করতে না পারে, সে জন্য কঠোর নজরদারির দাবি তুলেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহল। বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, ব্যাক ডেটে ভাউচার তৈরি করে অর্থ সরানোর একটি অপচেষ্টার গুঞ্জন ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে সাধারণ শিক্ষক ও কর্মকর্তাদের মাঝে উদ্বেগ বিরাজ করছে। 

/এসটি/ 
সম্পর্কিত
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয় দেখিয়েছে প্রশাসন
একই স্থানে ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারির আবেদন
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?