নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ জুন ২০২৫, ১২:৩৭আপডেট : ২৫ জুন ২০২৫, ১২:৩৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর। বুধবার (২৫ জুন) সকালে উপজেলা সদরের মৎস্য আড়তে পরিচালিত এক যৌথ অভিযানে প্রায় ৪০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। নিষিদ্ধ মাছ বিক্রি ও মজুতের অভিযোগে কংশ দাস নামে এক আড়তদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রবিউস সারোয়ার ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফীন।

অভিযান পরিচালকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় মৎস্যজীবীরা জানান, দীর্ঘদিন ধরে এই আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ ও চাষের মাগুর মাছে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে বিক্রি করে আসছিল কিছু অসাধু আড়তদার। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মৎস্য কর্মকর্তা ফানিমুল আরেফীন বলেন, ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘পিরানহা মাছ বাজারে বিক্রি ও চাষ সরকারিভাবে নিষিদ্ধ। এটি দেখতে রূপচাঁদা মাছের মতো হওয়ায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিক্রি করছে।’

অভিযানে জব্দ করা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
সবজির দাম চড়া, স্বস্তি নেই ডিম-পেঁয়াজেও 
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম