ধর্মঘট প্রত্যাহার, পাবনা থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু

পাবনা প্রতিনিধি
২৮ জুন ২০২৫, ১৪:৫৫আপডেট : ২৮ জুন ২০২৫, ১৪:৫৫

পাবনা-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৮ জুন) দুপুরে পাবনা মোটর মালিক গ্রুপের অফিস সচিব আমিনুল ইসলাম বাবলু এ তথ্য নিশ্চিত করেন।

পাবনা মোটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল ইসলাম বাদশা বলেন, ‘জেলা প্রশাসনের হস্তক্ষেপে সমস্যার সমাধানে আশ্বাস মিলেছে। তাই তিনটি সংগঠন মিলে একসঙ্গে বসে ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। শনিবার সকাল ৬টা থেকেই আগের নিয়মে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। আমরা আশা করি, সংশ্লিষ্ট সমস্যাগুলোর স্থায়ী সমাধান দ্রুত হবে।’

সিরাজগঞ্জের শাহজাদপুরে পাবনার এক বাস শ্রমিককে মারধরের অভিযোগে পাবনা-ঢাকা রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়।

ধর্মঘটের কারণে বৃহস্পতিবার ও শুক্রবার পাবনা থেকে ঢাকাগামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বাস না পেয়ে অনেকে ভাড়ায়চালিত ছোট গাড়িতে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছান। কেউ কেউ বাস না পেয়ে কাউন্টার থেকে হতাশ হয়ে বাড়ি ফিরে যান।

/এমএএ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের তৃতীয় দিনেও রাজধানী ফাঁকা, ফিরছেন কেউ কেউ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম