রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সবগুলো হলেই বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে। আর এ খাবার সংগ্রহে শিক্ষার্থীদের জন্য তৈরি কূপনে ‘বিজয় দিবস’ লেখা দেখা গেছে। আবার অনেক কূপনে স্বাধীনতা দিবসও লেখা ছিল। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে,স্বাধীনতা দিবসে বিশেষ খাবার পরিবেশনের ব্যবস্থার কথা জানিয়ে নোটিশ টানানো হয়। নোটিশে প্রত্যেক শিক্ষার্থীকে ২০ টাকা দিয়ে কূপন সংগ্রহ করতে বলা হয়। এতে হলুদ, সাদা, সবুজ ও হালকা লাল কালারের চার ধরনের কূপন ছিল। এর মধ্যে সাদা কালারের কয়েকটি কূপনে স্বাধীনতা দিবসের স্থানে বিজয় দিবস লেখা ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক হলের একধিক আবাসিক শিক্ষার্থী বলেন, কূপনটি যারা তৈরি করেছেন তাদের আসলে দিবসটি সম্পর্কে কোন ধারণা আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এত গুরুত্বপূর্ণ একটি দিবসে এ রকম ভুল কাম্য নয়। দায়িত্বহীনতার কারণে এ রকম হয়েছে বলে মনে করছেন তারা।
এ ব্যাপারে হলের প্রাধ্যক্ষ ড. মো. জাহাঙ্গীর আলম বলেন,এটা একটা ষড়যন্ত্র। এর সঙ্গে কেউ না কেউ জড়িত আছে। তদন্তে বেরিয়ে আসবে। একই কালারের কূপনে দুই ধরনের লেখা আসবে কি করে? আমি ফ্রন্ট চেক (সংশোধন) করে প্রিন্ট করার জন্যে দিয়েছিলাম। এর পরেই হয়তো কেউ দু-একটা ষড়যন্ত্র করে ঢুকে দিয়েছে।
/এমএসএম/








