দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এনসিপির পদযাত্রা শুরু

খুলনা প্রতিনিধি
০৮ জুলাই ২০২৫, ১৭:০৩আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৭:০৩

ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন নেতারা।

এ সময় নেতৃবৃন্দ সেখানে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ শতাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এ ছাড়াও দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টায় কুষ্টিয়া শহরের একটি হোটেলে জুলাই শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির নেতৃবৃন্দ।

কর্মসূচি অনুযায়ী আগামী ১১ জুলাই শীর্ষ নেতারা খুলনায় আসবেন। তার আগে বিভাগের জেলাগুলোতে পর্যায় ক্রমে ধারাবাহিকভাবে পদযাত্রা করবেন।

১১ জুলাই খুলনার কর্মসূচি

দুপুর দেড়টায় খুলনার বাইতুন নূরে জুমার নামাজ, বিকাল সাড়ে ৩টায় আহত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, বিকাল সোয়া ৪টায় সার্কিট হাউজ থেকে পিটিআই, রয়েল ময়লাপোতা নিরালা সোনাডাঙ্গা হয়ে শিববাড়ীতে বিকাল ৫টায় পথসভা, সন্ধ্যা সাড়ে ৬টায় পিপলস মোড়ে পথসভা, রাত সোয়া ৭টায় চিত্রালি বাজার থেকে দৌলতপুর মোড় পর্যন্ত গণসংযোগ ও রাত ৮টায় দৌলতপুরে পথসভা।

/এমএএ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান