কুড়িগ্রামের ‘তথ্যভান্ডার’ খ্যাত সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জুর প্রয়াণ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ জুলাই ২০২৫, ২১:৫৪আপডেট : ১৭ জুলাই ২০২৫, ২১:৫৪

কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের অতি পরিচিত মুখ, জেলার ‘তথ্যভান্ডার’ খ্যাত প্রবীণ সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু মারা গেছেন। বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

মমিনুল ইসলাম মঞ্জু জেলা শহরের পৌর এলাকার চরুয়াপাড়ার বাসিন্দা ভাষা সৈনিক অ্যাডভোকেট আব্দুল করিমের জ্যেষ্ঠ ছেলে। তিনি কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। তিনি সর্বশেষ ‘এখন টিভি’র জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

সাংবাদিক মমিনুল ইসলামের মরদেহ বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়িতে পৌঁছায়। এ দিন বিকালে তার বসতবাড়ি সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যা ৬টায় তার দীর্ঘদিনের সংগঠন কুড়িগ্রাম প্রেসক্লাবে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সহকর্মীরা তার সাহসী ও বলিষ্ঠ সাংবাদিকতার স্মৃতিচারণ করেন। এরপর শহরের কেন্দ্রীয় কবরস্থানে তার স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন প্রথিতযশা ও গুণী এই সাংবাদিক।

মমিনুল ইসলাম মঞ্জু সত্তরের দশকে দৈনিক সংবাদ পত্রিকার মাধ্যমে কুড়িগ্রামে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তী সময়ে থানা আনসার অ্যাডজুটেন্ট হিসেবে বেশ কয়েক বছর কর্মরত থাকার পর পুনরায় সাংবাদিকতায় ফিরে আসেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত এখন টিভিতে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি মুক্তকণ্ঠ, ইটিভি, সিএসবি নিউজ, সমকাল ও সময় টিভিসহ বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন। তা ছাড়া কুড়িগ্রামের ইতিহাস ঐতিহ্য, মুক্তিযুদ্ধসহ অনেক বিষয়ে তার পাণ্ডিত্য ছিল। অসামান্য মেধাবী এই সাংবাদিক তার সহকর্মী ও ঘনিষ্ঠজনদের কাছে তথ্যের ভান্ডার হিসেবে খ্যাত। তার মৃত্যুতে জেলার সাংবাদিকতায় শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় সাংবাদিকরা।

কুড়িগ্রাম প্রেসক্লাবের অন্যতম সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাবেক সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন, ‘আমরা শোকাহত। মঞ্জু ভাই ছিলেন আমাদের সাংবাদিকতার শিক্ষক। আমাদের জেলার তথ্য ভান্ডার। তিনি আমাদের অভিভাবক। তার মতো আরেকজন সাংবাদিক ও অভিভাবক আমরা আবার কত বছর পর পাবো জানি না।’

কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ বলেন, ‘মঞ্জু ভাইয়ের শূন্যতা পূরণ হওয়ার নয়। তার মতো সাহসী ও গুণী সাংবাদিক আমাদের এই জনপদে আবার পাবো কিনা সন্দেহ আছে। তার মৃত্যুতে আমরা শুধু একজন সহকর্মী নয়, একজন অভিভাবক হারালাম। আমরা তার পরকালীন জীবনের শান্তির জন্য দোয়া প্রার্থী।’

গুণী এই সাংবাদিক মৃত্যুকালে তিন ছেলে, বাবা ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

 

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম