৫৪ বছরের বাংলাদেশে আমরা এই স্বাস্থ্যব্যবস্থা চাই না: ডা. তাসনিম জারা

রাজবাড়ী প্রতিনিধি
১৭ জুলাই ২০২৫, ২৩:৪৩আপডেট : ১৭ জুলাই ২০২৫, ২৩:৪৮

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা বলেছেন, ‘আজ রাজবাড়ীতে পথসভা কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। আমাদের সমর্থন ও ভালোবাসা জানিয়েছেন সেজন্য আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। রাজবাড়ী সব সময়ই বঞ্চিত। আপনাদের ভালো একটি হাসপাতাল নেই। আমি সদর হাসপাতালে গিয়েছিলাম, সেখানে দেখেছি মানুষের কতটা ভোগান্তি হয়। হাসপাতালটিতে অনেক অব্যবস্থাপনা আছে। রোগীদের কিছু হলেই যেতে হয় ফরিদপুর। কারও স্ট্রোক হলে এখানে কোনও চিকিৎসা নেই। অনেক দূরে যাওয়ার কারণে রাস্তাতেই মানুষ মারা যায়। ৫৪ বছরের বাংলাদেশে আমরা এই স্বাস্থ্যব্যবস্থা চাই না।’

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে রাজবাড়ী শহরের রেলগেট এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় জনতার উদ্দেশে ডা. তাসনিম জারা আরও বলেন, ‘টাকার অভাবে যেন মানুষ মারা না যায়, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আমরা চাই, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যেন আধুনিক হয়। রাজবাড়ীর শিক্ষা ব্যবস্থাও যেন শীর্ষমানের হয়। সবার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। গত বছরে আন্দোলনে আপনারা গুলির ভয় করেননি, আন্দোলনের সামনে গিয়েছেন। এই যে আপনারা সাহস নিয়ে নামছেন, এটা কোনও সরকার পরিবর্তনের জন্য না, এই ভাঙা দেশটা যেন জোড়া লাগে, বাংলাদেশটা যেন বদলায়– সেজন্য আপনারা মাঠে নেমেছেন। আজ জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতৃবৃন্দ মাঠে নেমেছেন– যেন দেশটা বদলায়, যেন সব নাগরিকের হয়। যা যা সংস্কার করার প্রয়োজন, যা যা বদলানোর প্রয়োজন সবই আমরা করবো।’

পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন– দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহসহ অন্যরা।

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইয়েদ জামিলসহ বিভগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী