চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশি সিগারেট ও মোবাইল ফোন জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ জুলাই ২০২৫, ১২:৪৭আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১২:৪৭

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৯ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪৪ ফ্লাইটে চট্টগ্রামে আসা তিন যাত্রীকে তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘হাটহাজারী উপজেলার বাসিন্দা মোহাম্মদ শাহ আলম ও মো. আরফান এবং মীরসরাইয়ের আশরাফুল ইসলাম নামে তিন যাত্রীকে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৭০ কার্টন বিদেশি সিগারেট এবং আইফোন, গুগল পিক্সেল, স্যামসাংসহ ৩০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরমধ্যে সিগারেটের বাজার মূল্য ১৯ লাখ ৯০ হাজার টাকা এবং ৩০টি মোবাইল ফোনের দাম আনুমানিক ৪০ লাখ টাকা।'

ইব্রাহিম খলিল আরও বলেন, ‘সিগারেট আমদানি নিষিদ্ধ এবং ব্যাগেজ রুলস অনুযায়ী অতিরিক্ত মোবাইল ফোন বহন করায় এসব পণ্য জব্দ করা হয়েছে। যাত্রীদের জরিমানা করে সতর্ক করা হয়েছে।'

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী