যৌথ অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি
২১ জুলাই ২০২৫, ১৭:০৭আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৭:০৭

কুষ্টিয়ার দৌলতপুরে যৌথ অভিযান পরিচালনা করে তিন কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন।

সোমবার (২১ জুলাই) বিকাল সোয়া ৩টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ দৌলতপুর উপজেলার মানিকের চর এবং পদ্মা নদীর শাখা নদী আশ্রায়ন থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের মজুত থাকার তথ্য পাওয়া যায়।

তিনি আরও জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার ভোর ৬টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন, বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম। অভিযানে বিজিবি এবং আনসার সদস্যদের সহযোগিতায় মানিকের চর এবং পদ্মা নদীর শাখা নদী আশ্রায়ন থেকে চল্লিশপাড়া পর্যন্ত এলাকায় তল্লাশির মাধ্যমে প্রায় ২০ হাজার কেজি অবৈধ চায়না দুয়ারি জাল এবং ৩ হাজার ৫শ’ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জব্দ মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়াও অভিযানে বিপুল পরিমাণ মাছের পোনা উদ্ধার করা হয়, যা পরে অবমুক্ত করা হয়েছে।

জব্দকৃত অবৈধ চায়না দুয়ারি জাল এবং কারেন্ট জাল উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম