গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলে ভারী বৃষ্টি, সাগর উত্তাল

কক্সবাজার প্রতিনিধি
২৬ জুলাই ২০২৫, ১১:১১আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১১:১১

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। কক্সবাজার আবহাওয়া অফিস কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে। নিম্নচাপটি আরও ঘনীভূত হওয়ায় এর প্রভাবে বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবদুল মন্নান জানিয়েছেন, সমুদ্র উপকূল এবং আশেপাশের এলাকায় ভারী বৃষ্টি ও দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। লঘুচাপের প্রভাবে সাগরের জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে।

সাগর উত্তাল থাকায় কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্কতার সঙ্গে গোসল করতে বলা হয়েছে। সৈকতে হাঁটু পানির নিচে নামতে নিষেধ করা হয়েছে। সৈকতে লাল পতাকা চিহ্নিত এলাকায় গোসল করতে নিষেধ করেছেন ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মীরা।

তিন নম্বর সতর্কতা সংকেত জারি হওয়ায় টেকনাফের সঙ্গে সেন্টমার্টিন দ্বীপের নৌ চলাচল বন্ধ রাখতে বলেছে উপজেলা প্রশাসন। এ ছাড়া মহেশখালী ও কুতুবদিয়া দ্বীপের সঙ্গে নৌযোগাযোগ সতর্কতার সঙ্গে করতে বলেছে উপজেলা প্রশাসন।

বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
চার সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা, ভূমিধ্বসের শঙ্কা
সাগরপথে ট্রলারে মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার
বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান