সাগরপথে ট্রলারে মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৬, ১৫:৩৯আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১৫:৩৯

আন্দামান সাগরে মানবপাচারকারী চক্রের ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় অভিযুক্ত শীর্ষ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন– শাহপরীর দ্বীপের মো. ইসমাইল (৩০), মো. ফারুক (৩৫) এবং সাবরাং মুন্ডার ডেইল পাড়ার মো. ইব্রাহিম।

ওসি বলেন, ‘শাহপরীর দ্বীপ ও সাবরাং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই তিন জনকে আটক করা হয়েছে। তারা বিভিন্ন এলাকা থেকে প্রলোভন দেখিয়ে কিশোর ও তরুণদের সাগরপথে পাচার করত; যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তাদের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের জোর করে বা প্রলোভন দেখিয়ে অর্থের বিনিময়ে মালয়েশিয়ায় পাচার করে আসছিল। সম্প্রতি আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় ৯ জন উদ্ধারের ঘটনায় কোস্টগার্ডের দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। মানবপাচার আইনে তাদের কক্সবাজার আদালতে পাঠানো হচ্ছে। মানবপাচার চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, আন্দামান সাগরে ট্রলার ডুবে যাওয়ার পর মানবপাচারের ভয়াবহতা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর সীমান্তজুড়ে আলোচনা তৈরি হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতেই প্রশাসনের এই তৎপরতা শুরু হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

আরও খবর: আন্দামান সাগরে ট্রলার ডুবে রোহিঙ্গা ও বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

 
/এমএএ/
সম্পর্কিত
আরাকান আর্মির নিয়ন্ত্রণে সীমান্ত, বাড়ছে বাংলাদেশের সীমান্ত ঝুঁকি
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান: এবার সাড়া মিলবে তো? 
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১০ সেপ্টেম্বর, ২০২৬)
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা