কোনও দাবি থেকে সরে আসিনি, সব আদায় করে ছাড়বো: নাহিদ ইসলাম

নরসিংদী প্রতিনিধি
৩০ জুলাই ২০২৫, ২০:৫৮আপডেট : ৩০ জুলাই ২০২৫, ২১:২২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘রংপুর থেকে শুরু হওয়া পদযাত্রা মাসব্যাপী সারা দেশ ঘুরে আজ বিপ্লবের নগরী নরসিংদীতে উপস্থিত হয়েছে। গত এক বছরে নানা ষড়যন্ত্র হয়েছে। আমাদের জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়নি। কোনও দাবি থেকে সরে আসিনি। আমরা সব দাবি আদায় করে ছাড়বো।’ 

বুধবার (৩০ জুলাই) বিকালে নরসিংদী পৌরসভা চত্বরে এক জনসভায় তিনি এই মন্তব্য করেন। এর আগে, ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় এলাকা থেকে জুলাই পদযাত্রা শুরু হয়। নরসিংদী সরকারি কলেজ এলাকাসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরের জনসভাস্থলে এসে পদযাত্রাটি শেষ হয়।

আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়জয়কার হবে বলে মন্তব্য করে জনসভায় নাহিদ ইসলাম আরও বলেন, ‘২৪-এর অভ্যুত্থানে নরসিংদীবাসীর অবদান ছিল বৃহৎ। নরসিংদীর শহীদ তাহমিদসহ সব শহীদকে আজ আমরা স্মরণ করছি। আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে নরসিংদীবাসী এলেই আমরা আমাদের দাবি আদায় করতে পারবো।’

নরসিংদীর স্থানীয় নেতাকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবী মানুষ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা প্রমুখ।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি