সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশ সদস্য

জামালপুর প্রতিনিধি
৩০ জুলাই ২০২৫, ২২:৫৪আপডেট : ৩০ জুলাই ২০২৫, ২২:৫৪

জামালপুরে মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আবিদ হাসান (২৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) বিকাল ৫টার দিকে জামালপুর সদর উপজেলার নুরুন্দীর আড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নুরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সাইদুর রহমান।

নিহত পুলিশ সদস্য আবিদ হাসান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ইটাচক্রী এলাকার মৃত নওশের আলীর ছেলে। তিনি জামালপুর সদর উপজেলার নুরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, বুধবার বিকালে জামালপুর সদর উপজেলার নুরুন্দী তদন্ত কেন্দ্র থেকে সরকারি ডাক নিয়ে মোটরসাইকেলে জামালপুর শহরের উদ্দেশ্যে বের হন আবিদ। নুরুন্দীর আড়ালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ আবিদ হাসানের মরদেহ উদ্ধার করে। তবে দুর্ঘটনার পর চালক ইজিবাইক নিয়ে কৌশলে পালিয়ে যান।

নুরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সাইদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আবিদ হাসান নামে একজন পুলিশ কনস্টেবল মারা গেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম