কুয়াকাটা সৈকতে ভেসে এলো বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের মরদেহ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
০১ আগস্ট ২০২৫, ১২:০৬আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১২:০৬

বঙ্গোপসাগরে নিখোঁজ জেলে নজরুল ইসলামের (৫৮) মরদেহ পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে। শুক্রবার (১ আগস্ট) সকালে স্থানীয়রা সৈকতে মরদেহটি দেখতে পান। খবর পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ সেটি উদ্ধার করেছে।

স্থানীয় বাসিন্দা মনসুর হাওলাদার বলেন, ‘সকালে সাগরপাড় থেকে কুয়াকাটা যাচ্ছিলাম। তখন দেখি সৈকতে লাশটি পড়ে আছে। শরীরের কিছু অংশ গলে গেছে। কয়েক দিন আগে মারা গেছে হয়তো।’

জানা গেছে, নজরুল কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া ৮নং ওয়ার্ডের মৃত তাজেম আলী হাওলাদারের ছেলে। কয়েকদিন আগে মাছ শিকারের উদ্দেশ্যে সাগরে গেলে প্রবল ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি ডুবে যায়।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের পরনে কালো রঙের একটি রেইনকোট ছিল। তার ছেলে নাসির হাওলাদার পরিচয় নিশ্চিত করেছেন। মরদেহটি উদ্ধার করে বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
‘বন কর্মকর্তার গুলিতে’ জেলে নিহত, কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার হামলা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি