আবদুল হামিদের বিদেশ গমন: প্রত্যাহার হওয়া কিশোরগঞ্জের এসপি পুনর্বহাল

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৫, ১৯:৪৮আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৯:৪৮

প্রায় তিন মাস আগে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে আবার কিশোরগঞ্জ জেলায় দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (৩ আগস্ট) পুলিশ সদর দফতরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। এতে সই করেন পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিন।

গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসার থাইল‌্যান্ড যান। সে সময় তাকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া নিয়ে শুধু প্রশাসনের অভ্যন্তরেই নয়, রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক প্রতিক্রিয়া ও ক্ষোভ সৃষ্টি হয়। অনেকেই ব‌লে‌ছি‌লেন, এই সাবেক রাষ্ট্রপতিকে বিদেশে যেতে দেওয়া ঠিক হয়‌নি।

এই ঘটনার পরপরই কিশোরগঞ্জের তৎকালীন পুলিশ সুপার হাছান চৌধুরীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে দায়িত্বরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং আরও দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

সম্প্রতি পুলিশ সদর দফতরের পুনর্বিবেচনায় এসপি হাছান চৌধুরীর দায়িত্ব পালনে প্রশাসনিক কোনও গাফিলতি পাওয়া না যাওয়ায় তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে বলে একটি সূত্র জানি‌য়ে‌ছে। এর ফলে তিনি আবার কিশোরগঞ্জে এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে ২০২৪ সা‌লের ৩১ আগস্ট এস‌পি হি‌সে‌বে তি‌নি প্রথম যোগদান ক‌রে‌ছি‌লেন।

এ প্রস‌ঙ্গে মোহাম্মদ হাছান চৌধুরীর স‌ঙ্গে যোগা‌যোগ করা হ‌লে তি‌নি ব‌লেন, ‘আমি আজ সোমবার থে‌কে এস‌পি হি‌সে‌বে দা‌য়িত্ব পালন শুরু ক‌রে‌ছি। আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে সবার সহ‌যো‌গিতা চাই।’

প্রসঙ্গত, থাইল‌্যা‌ন্ডে  চিকিৎসা শেষে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৯ জুলাই দেশে ফিরে আসেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম