সড়ক ডুবে গেছে, সাজেকে আটকে পড়েছেন পর্যটকরা

রাঙামাটি প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৫, ১৭:৪৬আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৭:৪৬

রাঙামাটির বাঘাইছড়ির মাচালং এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন পর্যটকরা। উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী।

মঙ্গলবার দুপুরে উপজেলার বাঘাইহাট-সাজেক সড়কের মাচালং বাজারে সড়ক পানিতে তলিয়ে যায়। এতে সাজেকে দেড়শর কিছু বেশি পর্যটক আটকে পড়েন।

অন্যদিকে, এদিন আড়াইশর কিছু বেশি পর্যটক যারা যেতে চেয়েছিলেন। তারাও মাচালং বাজার থেকে ফেরত আসেন খাগড়াছড়িতে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক পর্যটন রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ। তিনি বলেন, ‘গতকাল খুব বেশি পর্যটক সাজেকে যাননি। যাদের জরুরি প্রয়োজন ছিল তারা মাচালং বাজার থেকে নৌকা পার হয়ে খাগড়াছড়ি ফিরেছেন। তবে আজ কেউ সাজেকে প্রবেশ করেনি।’

খাগড়াছড়ি জিপ মালিক সমিতির অফিসের লাইনম্যান সৈকত জানান, সকাল-দুপুর মিলে সাদা পিকআপ ১০, দুটি চাঁদের গাড়ি ও আটটি সাফারি গাড়ি মাচালং থেকে ফিরে আসে। সব মিলে ২৫০ থেকে ৩০০ পর্যটক হবে।

/এমএএ/
সম্পর্কিত
পাহাড়-হাওর-নদী-সমুদ্র: এক বাংলাদেশেই প্রকৃতির কত রূপ
পৃথিবীর ব্যস্ততা থেকে দূরে, ৬ মানুষের এক বিস্ময়কর দ্বীপ
ছবিতে পাহাড়ের মানুষের জীবন ও সংগ্রামের গল্প
সর্বশেষ খবর
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
জাপানে প্রমোদতরিতে থেকে বাংলাদেশের ক্রীড়াবিদদের অন্যরকম অভিজ্ঞতা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার