চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু হলো আরও একজনের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ আগস্ট ২০২৫, ১৮:১৮আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৮:১৮

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ আগস্ট) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তির নাম আহমেদ কবির (৭২)। তিনি জেলার আনোয়ারা উপজেলার আহমেদ রহমানের ছেলে।

এদিকে, গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে ৬ জন এবং চিকুনগুনিয়ায় ১০১ জন আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ এবং উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ৯৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৩ জন। চলতি আগস্ট মাসে আক্রান্ত হন ৭৬ জন। চলতি বছর আক্রান্তদের মধ্যে ৪৪৮ জন নগরীর এবং ৫০৩ জন জেলার অন্য এলাকার বাসিন্দা। আক্রান্তদের ৫১৬ জন পুরুষ, ২৭৭ জন নারী ও ১৫৮ জন শিশু।

চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ৫০৩ জন আক্রান্তের মধ্যে বাঁশখালীতে ১২৫, সীতাকুণ্ডে ১৪৬, লোহাগাড়ায় ৪১, সাতকানিয়ায় ৩৩, আনোয়ারায় ৩৮, রাউজান ২৫, কর্ণফুলীতে ১৫, পটিয়ায় ১২, মীরসরাইয়ে ১২, হাটহাজারীতে ১৩, চন্দনাইশে ৯, বোয়ালখালীতে ৭, রাঙ্গুনিয়ায় ৮, ফটিকছড়িতে ৮ ও সন্দ্বীপে ৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন চার হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম