চট্টগ্রামে নতুন করে চিকুনগুনিয়ায় ১২৩ ও ডেঙ্গুতে ২০ আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ আগস্ট ২০২৫, ১৭:২২আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৭:২২

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে ২০ জন এবং চিকুনগুনিয়ায় ১২৩ জন আক্রান্ত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) বিকালে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২ জন, চট্টগ্রাম সিএমএইচে ২ জন, উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে ৯ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ৯৭১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৩ জন। চলতি আগস্ট মাসে আক্রান্ত হন ৯৬ জন। চলতি বছর আক্রান্তদের মধ্যে ৪৬০ জন নগরীর এবং ৫১১ জন জেলার অন্য এলাকার বাসিন্দা। আক্রান্তদের ৫২৯ জন পুরুষ, ২৮০ জন নারী ও ১৬২ জন শিশু।

চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ৫১১ জন আক্রান্তের মধ্যে সীতাকুণ্ডে ১৪৮, বাঁশখালীতে ১২৮, লোহাগাড়ায় ৪২, আনোয়ারায় ৩৮, সাতকানিয়ায় ৩৩, রাউজান ২৭, কর্ণফুলীতে ১৬, হাটহাজারীতে ১৫, পটিয়ায় ও মীরসরাইয়ে ১২ জন করে, চন্দনাইশে ১০, রাঙ্গুনিয়ায় ও ফটিকছড়িতে ৮ জন করে, বোয়ালখালীতে ও সন্দ্বীপে ৭ জন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন চার হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।

 

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি