সাংবাদিককে হাতুড়ি-লোহার রড দিয়ে মারধর

কুষ্টিয়া প্রতিনিধি
১১ আগস্ট ২০২৫, ১৬:৪৪আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১৭:১৪

কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধের জের ধরে ফিরোজ আহম্মেদ নামে এক সাংবাদিককে হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে মিরপুর বিজিবি সেক্টর সদর দফতর সংলগ্ন তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত ফিরোজ আহম্মেদ দৈনিক আজকের সূত্রপাত নামে স্থানীয় একটি দৈনিক পত্রিকার মিরপুর প্রতিনিধি। এ ছাড়াও মিরপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি স্থানীয় তিনি আলো স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৫টার দিকে স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার উদ্দেশ্যে ফিরোজ বাড়ি থেকে বের হলে প্রতিবেশী মিলনসহ আরও ৪-৫ জন পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। এ সময় হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে ফিরোজের মাথা, পা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত মিলনসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

কু‌ষ্টিয়া‌ জেনারেল হাসপাতা‌লের আবা‌সিক‌ চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) ডাক্তার হো‌সেন ইমাম বলেন, ‘ভুক্তভোগী মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। এ ছাড়া পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তি‌নি এখনও আশঙ্কামুক্ত নন।’

এ বিষয়ে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম