চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু-চিকুনগুনিয়ায় আক্রান্ত ১০৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ আগস্ট ২০২৫, ১৮:০১আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১৮:১৪

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে ৩০ জন এবং চিকুনগুনিয়ায় ৭৩ জন আক্রান্ত হয়েছেন।

সোমবার (১১ আগস্ট) বিকালে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০, বিআরটিআইডি হাসপাতালে ৭ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১ জন, সিএমএইচে ৫ জন, উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে ৪ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ১ হাজার ৮৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৪ জন। চলতি আগস্ট মাসে এ পর্যন্ত আক্রান্ত হন ২১৪ জন। মারা গেছেন ৫ জন। এর আগে জুলাই মাসে ৪৩০ জন আক্রান্ত এবং মারা গেছেন ৭ জন। চলতি বছর আক্রান্তদের মধ্যে ৫২৫ জন নগরীর এবং ৫৬৪ জন জেলার অন্য এলাকার বাসিন্দা। আক্রান্তদের ৫৯৪ জন পুরুষ, ৩১৪ জন নারী ও ১৮১ জন শিশু।

চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ৫৬৪ জন আক্রান্তের মধ্যে সীতাকুণ্ডে ১৭২, বাঁশখালীতে ১৩০, লোহাগাড়ায় ৪৭, আনোয়ারায় ৪৭, সাতকানিয়ায় ৩৯, রাউজান ২৮, কর্ণফুলীতে ১৮, হাটহাজারীতে ১৬, পটিয়ায় ১৪, মীরসরাইয়ে ১২, চন্দনাইশে ১১, রাঙ্গুনিয়ায় ও ফটিকছড়িতে ৮ জন করে, বোয়ালখালীতে ও সন্দ্বীপে ৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন চার হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।

 

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি