রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, আটকে পড়েছে ৮ ট্রেন

রাজশাহী প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৫, ১৫:৩৬আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৫:৩৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে ঢাকা-উত্তরবঙ্গ রেলপথ ব্লকেড কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ ব্লকেড করে বিক্ষোভ করছেন তারা।

এতে অবরোধস্থলের উভয়পাশে একটি তেলবাহীসহ আটটি ট্রেন আটকে রয়েছে বলে জানা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে রবিবার (১০ আগস্ট) হাটিকুমরুল গোলচত্বরে এলাকায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সেদিন ৪৮ ঘণ্টার সময় দিয়ে কর্মসূচি স্থগিত করা হয়েছিল। তারপরও সরকারের কোনও পক্ষ থেকে ইতিবাচক সাড়া না আমরা পাইনি। এতে বুধবার (১৩ আগস্ট) উল্লাপাড়া স্টেশন এলাকায় রেলপথ ব্লকেড করা হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে আট বছরেও ক্যাম্পাস নির্মিত হয়নি এটি দুর্ভাগ্যজনক। শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তাদের চরম ভোগান্তির মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। এভাবে আর চলতে পারে না। আমরা ক্যাম্পাস চাই। ক্যাম্পাস বাস্তবায়ন ছাড়া আমরা ঘরে ফিরবো না।’

বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে  রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, ‘অবরোধ চলমান থাকায় রাজধানীর সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। অবরোধ স্থলের উভয়পাশে ৮টি ট্রেন আটকে আছে। আটকে থাকা ট্রেনগুলোর মধ্যে রয়েছে– ধূমকেতু, সিল্কসিটি, চিলাহাটি, রংপুর, একতা, চাটমোহরে একটি তেলের গাড়ি, কুড়িগ্রাম ও চিত্রা এক্সপ্রেস। পরিস্থিতি এ পর্যন্ত শিডিউল বিপর্যয়ের মতো পর্যায়ে পৌঁছায়নি।  ঘণ্টাখানেকের মধ্যে এটি শেষ হলে আমরা পরবর্তী ট্রেনগুলোর ক্ষেত্রে দেরি হলেও কিছুটা কাটিয়ে উঠতে পারবো। তবে অবরোধ চলতে থাকলে ভালোই বিপর্যয় হবে।’

সোমবার (১১ আগস্ট) সকালে স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এবার ঢাকা-পাবনা মহাসড়ক বন্ধ করে নবীনবরণ অনুষ্ঠান পালন করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। অনুষ্ঠান অস্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেখানে আসনসংখ্যা সীমিত হওয়ায় প্রতিবাদস্বরূপ মহাসড়কেই নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) বুড়ি পোতাজিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিকতার বিষয়ে মহাসড়কেই সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-পাবনা মহাসড়কে অনুষ্ঠিত সেমিনারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠার ৯ বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অঙ্কের ডিপিপি অনুমোদন না হওয়ায় আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছেন। গত ১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত একটানা কর্মসূচিতে মহাসড়ক অচল করে দেন শিক্ষার্থীরা। তখন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করায় আন্দোলন স্থগিত করা হয়। এরপর ছয় মাসেও ডিপিপি অনুমোদন না হওয়ায় ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে পুনরায় আন্দোলন শুরু হয়।

/এমএএ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের