চট্টগ্রাম নগরীর সড়কে প্রাণ হারালেন ৫ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ আগস্ট ২০২৫, ০৯:০৭আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১২:১৮

চট্টগ্রামের সিটিগেট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে পিকআপভ্যানের ধাক্কায় পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন। সোমবার (১৮ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকার শহিদুল ইসলামের ছেলে ও পিকআপভ্যানের চালক সোহাগ (৩২); সীতাকুণ্ড বার আউলিয়ার দক্ষিণ সেনাইছড়ি শীতলপুর এলাকার সুবল দাসের ছেলে জুয়েল দাস (১৮); সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকার উত্তর সলিমপুর জেলেপাড়ার বালি দাসের ছেলে আকাশ দাস (২৬), কমল হরি দাসের ছেলে রনি দাস (২৫) ও কালাবাসী দাসের ছেলে অজিত দাস (২৪)। 

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম নগরীর আকবর শাহের সিটি গেট এলাকায় ভোর ৪টা ৫৫ মিনিটে কাভার্ডভ্যানে পিকআপভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ভোর ৫টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘দুর্ঘটনায় পিকআপ ভ্যানের সামনে থাকা তিন জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। আরেকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও কয়েকজন চিকিৎসাধীন আছেন।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম