ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৫, ১৪:০৩আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৪:০৩

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধন সামগ্রী জব্দ করেছে বিজিবি। সোমবার ভোররাতে অভিযান পরিচালনা করে এই পণ্য জব্দ করা হয়।

সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৯ হাজার ৫২০টি ভারতীয় কসমেটিকস সামগ্রী, ১৮ হাজার ৩০০টি আইবল ক্যান্ডি  এবং একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। জব্দ মালামালের মূল্য ৭৭ লাখ ৪৩ হাজার ৪শ টাকা। জব্দ মালামাল আখাউড়া কাস্টম অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে কোনও ধরনের চোরাচালান ও মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সতর্ক রয়েছে।

এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
শূন্যরেখায় ঠেলে পাঠানো ব্যক্তিদের সরিয়ে নিয়েছে বিএসএফ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম