ফার্মেসি ও সার বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি
২০ আগস্ট ২০২৫, ১৭:৩৮আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৭:৩৮

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি ফার্মেসি ও একটি সার-কীটনাশক বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম। এ সময় জেলা ওষুধ তত্ত্বাবধায়ক ও কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বুধবার দুপুরে উপজেলার কোলা বাজারের মডার্ন ফার্মেসিতে অনুমোদনহীন ভারতীয় ওষুধ ও অ্যান্টিবায়োটিক রেজিস্টার না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে, মঙ্গলবার উপজেলার রায়গ্রাম ইউনিয়নের মেসার্স রিফাত এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। রিফাত এন্টারপ্রাইজ এক উপজেলার সার অন্য উপজেলায় বিক্রি করার অভিযোগে এ জরিমানা করা হয়।

শাহিন আলম জানান, বুধবার দুপুরে উপজেলার কোলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নিয়মিত বিভিন্ন ফার্মেসিতে অনুমোদনবিহীন ওষুধ, ভেজাল ওষুধ, স্যাম্পল ওষুধ ও অ্যান্টিবায়োটিক রেজিস্টারের বিষয়গুলো মনিটরিং করা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি