বঙ্গোপসাগরে ট্রলারডুবি: দুই দিন পর ১৫ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
২০ আগস্ট ২০২৫, ২০:১৭আপডেট : ২০ আগস্ট ২০২৫, ২১:১৬

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ২০ জেলেসহ এফবি মায়ের দোয়া নামে ডুবে যাওয়া মাছধরা ট্রলারের ১৫ জেলেকে দুই দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৫ জন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে কুয়াকাটার গঙ্গামতি এলাকা থেকে ১৪ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে সকালে পায়রা বন্দরের ২০ কিলোমিটার গভীর সাগর থেকে অপর একটি মাছধরা ট্রলারের আরও এক জেলেকে উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলেরা হলেন– তৌহিদ ইসলাম (১৮), মো. মোরশেদ (২০), মো. হেলাল (২২), সাজ্জাদ (২২), শেখ অপু (২২), নুরুল হাসান (২৫), আলী (২৬), আনসার (২৭), ফয়সাল (২৮), আনিস (২৮), বাদশা মাঝি (৩২), আবুল কাশেম (৪০), কবির (৪৫), নুরুল আলম (৬০), সোহাগ (২০)। বর্তমানে তারা কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন– আবু তাহের (৫৫), কামাল (৩৫), রিয়াজ উদ্দিন (২২), তমিজ (১৮) ও শাহাবুদ্দিন (৪৫)।

এসব জেলে চট্টগ্রামের বাঁশখালী এলাকার বাসিন্দা।

উদ্ধার জেলেরা জানান, গত ১৪ আগস্ট রাতে চট্টগ্রামের বাঁশখালী থেকে ওই ট্রলারটি ২০ জন জেলেসহ মাছ ধরতে সমুদ্রে যায়। এ সময় প্রবল ঝোড়ো বাতাসে তাদের ট্রলারটি ডুবে যায়। ট্রলারডুবির পর জেলেরা প্লাস্টিকের পানির ড্রাম নিয়ে সমুদ্রে ভেসে থাকেন। পরে অন্য জেলেরা তাদের উদ্ধার করে নিয়ে আসেন।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, ‘উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের শরীরে পানিশূন্যতা ও শারীরিক দুর্বলতা দেখা দিলেও সবাই আশঙ্কামুক্ত।’

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ‘নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি