নির্বাচনের জন্য সরকার সব প্রস্তুতি গ্রহণ করেছে: আসিফ মাহমুদ

রংপুর প্রতিনিধি
২০ আগস্ট ২০২৫, ২২:৪৩আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০০:৫৬

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন,‘জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকার সব প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যেই নির্বাচন কমিশন তাদের কাজ শুরু করেছে।’ বুধবার বিকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

সংসদ নির্বাচন প্রসঙ্গে এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘জুলাই সনদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ঐকমত্যে আসা গেলে এবং ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক সফল হলে আমরা নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আরও অগ্রসর হতে পারবো।’

স্থানীয় সরকার নির্বাচন করার ব্যাপারে আবারও সরকারের আগ্রহের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে ঐকমত্য না হওয়ায় তা সম্ভব হয়নি। তবে নির্বাচন না হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ কিন্তু বেড়েছে। জন্মনিবন্ধন, এনআইডি কার্ডসহ জরুরি প্রয়োজনীয় কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।’ জনদুর্ভোগ কমাতে স্থানীয় নির্বাচন করা জরুরি বলেও জানান তিনি।

রংপুরের মানুষ উন্নয়ন বৈষম্যের শিকার, প্রয়োজনীয় অর্থ বরাদ্দেও বৈষম্য করা হচ্ছে– এমন  প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা দেশের সব জায়গায় বাজেটে অর্থ বরাদ্দে বৈষম্য দূর করার চেষ্টা করছি। আমাদের সদিচ্ছার কোনও অভাব নেই। তবে সব সমস্যা ওভার নাইট সমাধান করা সম্ভব নয়। তার পরেও আমরা কাজ করছি।’

এর আগে গাইবান্ধা সফর শেষ করে সরাসরি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রংপুর নগরীর পার্কের মোড় এলাকায় অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসেন। এ সময় তাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী ও রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল স্বাগত জানান। উপদেষ্টা আসিফ মাহমুদ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শহীদ আবু সাইদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শহীদ আবু সাঈদের সহযোদ্ধা ও রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনার মজিদ আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
একটি মহল ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: গণসংবর্ধনায় মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী