রাবিতে ৬ দিনব্যাপী বার্ষিক চারুকলা প্রদর্শনী শুরু

রাজশাহী প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৫, ২০:৪৪আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ২১:০৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছয় দিনব্যাপী ‘বার্ষিক চারুকলা প্রদর্শনী-২০২৫’ শুরু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের উদ্যোগে আয়োজিত প্রদর্শনীটি চলবে আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) পর্যন্ত। তিনটি শ্রেণিকক্ষে স্থান পেয়েছে বিভিন্ন বিভাগের ১৬০ জন শিক্ষার্থীর প্রায় ২০০টি শিল্পকর্ম। এসব শিল্পকর্মে ফুটে উঠেছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের জীবন-জীবিকা, ভালোবাসা-আনন্দ-বেদনা, সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক ঘটনাপ্রবাহ। একই সঙ্গে লোকজ ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে শিল্পকর্মগুলোতে ধরা দিয়েছে নান্দনিকতার অপূর্ব সম্মিলন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য সালেহ হাসান নকীব বলেন, ‘মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য তৈরি করে শিল্পকলা ও চিত্রকর্ম। নান্দনিকতা ও সৃষ্টিশীলতা কেবল মানুষের মাঝেই বিদ্যমান। প্রায় চার দশক পেরিয়ে গেলেও চারুকলা অনুষদে এখনও পূর্ণাঙ্গ একটি গ্যালারি হয়নি, যা হতাশাজনক। আমরা দ্রুত একটি গ্যালারি নির্মাণের উদ্যোগ নেবো।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক বনি আদম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলী। অন্যদের মধ্যে জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারসহ বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
রাবি সফর করলো ডব্লিওএএ’র প্রতিনিধি দল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী