চীন সরকারের হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা

নীলফামারী প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৫, ২২:১১আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ২২:১১

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম চীন সরকারের উপহার হিসেবে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের জায়গাটি পরিদর্শন করেছেন।

শনিবার (২৩ আগস্ট) বিকালে নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী সুতাকল (টেক্সটাইল মিল) সংলগ্ন ২৫ একর খাস জায়গা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন তিনি।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান মোহসিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক এ সময় উপস্থিত ছিলেন।

পরে নীলফামারীর নটখানায় অবস্থিত ২০ শয্যা বিশিষ্ট কুষ্ঠ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের আরাজী চড়াইখোলা ও দারোয়ানী মৌজায় ২৪.৮৯ একর জমি চীন সরকারের উপহার হিসেবে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।

হাসপাতালটি নির্মিত হলে নীলফামারীবাসীর আর্থসামাজিক উন্নয়ন, বেকার সমস্যার সমাধানসহ সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে।

/এমএএ/
সম্পর্কিত
হাসপাতালের বাথরুম দেখে মন্ত্রী বললেন, ‘হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করবো’
চিকিৎসাধীন মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন সাংবাদিক ফারজানা রুপার সন্তানরা
শজিমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, বহির্বিভাগে সেবা বন্ধ
সর্বশেষ খবর
‘সব আছে, কিন্তু বাংলা কোথায়?’: পশ্চিমবঙ্গের পর্যটন ভিডিও নিয়ে ট্রল
‘সব আছে, কিন্তু বাংলা কোথায়?’: পশ্চিমবঙ্গের পর্যটন ভিডিও নিয়ে ট্রল
অবসর নয়, ক্রোয়েশিয়ার জার্সিতে মাঠে নামছেন মদরিচ
অবসর নয়, ক্রোয়েশিয়ার জার্সিতে মাঠে নামছেন মদরিচ
হিজড়াদের ‘গুরুমা’ মৌসুমীর লাশ উদ্ধার, হত্যা করলো কারা?
হিজড়াদের ‘গুরুমা’ মৌসুমীর লাশ উদ্ধার, হত্যা করলো কারা?
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ