গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ইউপি চেয়ারম্যান কারাগারে

গোপালগঞ্জ প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৫, ১৬:৪৪ আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৬:৪৪

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুল আলম সেলিমকে (৫৮) গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।

শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাহবুবুল আলম ওই গ্রামের মৃত আবুল কালাম শামসুদ্দিন মোল্লার ছেলে এবং কাশিয়ানী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ১৬ আগস্ট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বাধাগ্রস্ত করতে উপজেলার মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জনমনে ভীতি সৃষ্টি করতে যানবাহন চলাচলে বাধা দেওয়া হয়। ওই নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম সেলিমকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাকে প্রথমে গোপালগঞ্জ আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে  তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে বাধা দিতে উপজেলার মাজড়া এলাকায় মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে ধারালো দা, করাত, লাঠিসোঁটা এবং দেশি অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন সন্ধ্যায় কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

/এমএএ/
সম্পর্কিত
দলীয় পদ হারালেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি
আওয়ামী সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি