কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলা: প্রধান আসামি গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৫, ১৫:৪৯আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১৫:৪৯

কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিক ফিরোজ আহাম্মেদের ওপর হামলায় অভিযুক্ত সন্ত্রাসী মিলন হোসেনকে (৩২) ঘটনার ১৩ দিন পর গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রবিবার (২৪ আগস্ট) বিকালে মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার সাভারের তেঁতুলঝোড়া এলাকা থেকে আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতার মিলন দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা গ্রামের আফছারের ছেলে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদ বলেন, ‘তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর সাভার থানাধীন তেঁতুলঝোড়া এলাকা থেকে মিলনকে গ্রেফতার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ গত ১১ আগস্ট পৌরসভার সেক্টরপাড়াস্থ নিজ বাড়ি থেকে ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। পথে মিলন হোসেনের নেতৃত্বে ৪-৫ জন সন্ত্রাসী দেশি অস্ত্র হাতুড়ি ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশে তার ওপর হামলা চালায়। পরে হামলাকারীরা ফিরোজ আহাম্মেদের বাড়িতে এসে লাশ নিয়ে আসার জন্য বলে। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা ফিরোজকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং পরবর্তী সময়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় সাংবাদিক ফিরোজ আহাম্মেদের ভাগ্নে ইদ্রিস আলী বাদী হয়ে স্থানীয় মিরপুর থানায় মিলন হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন।

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী