বগুড়ায় বিক্ষোভ মিছিল থেকে জাতীয় পার্টি অফিসে হামলা

বগুড়া প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৫, ১৭:৩৬আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৭:৩৬

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার রাতে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিল শেষে শহরের কবি নজরুল ইসলাম সড়কে জেলা জাতীয় পার্টি (জাপা) ও অঙ্গ-সহযোগী সংগঠনের অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা। এ সময় ওই অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার রাতে বগুড়ায় ছাত্র-জনতার নামে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরের কবি নজরুল ইসলাম সড়কে জেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয়ের সামনে সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য দেন– জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইং কেন্দ্রীয় সংগঠক ডা. আবদুল্লাহ আল সানী, নেহাল ও অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিল জাতীয় পার্টি। ফ্যাসিস্টের সহযোগী হিসেবে তাদেরও বিচার করতে হবে। জাতীয় পার্টি এখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বক্তারা নূরের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সমাবেশ শেষে হামলা চালিয়ে পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে।’

এ ব্যাপারে বগুড়া জেলা জাতীয় পার্টির কোনও নেতা তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি