চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয়দের হামলায় আহত এক শিক্ষার্থী আইসিইউতে

চবি প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৫, ১৮:৫৫আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৮:৫৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শনিবার রাত থেকে শুরু হওয়া সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে পাঠানো হয়েছে।

রবিবার দুপুর ১২টায় ফের শুরু হওয়া সংঘর্ষে নাইমুল গুরুতর আহত হন। পরে তাকে চবি মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক দেখা দিলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

এ ছাড়া শতাধিক আহত শিক্ষার্থী চমেকে ভর্তি আছেন। এদিকে চবি মেডিক্যাল সেন্টারেও আহতদের চিকিৎসা চলছে।

ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, ‘আমার বিভাগের জুনিয়র নাইমুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে ভর্তি করানো হয়েছে। ছোট ভাইটির জন্য সবাই দোয়া করবেন।’

এদিকে, দুপুর সাড়ে ৪টায় সংঘর্ষের প্রায় ৬ ঘণ্টা পর ঘটনাস্থলে আসে যৌথবাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা করছে। পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।

এর আগে, দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় ১৪৪ ধারা জারি করেন হাটহাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। আগামীকাল (সোমবার) রাত ১২টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান