ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা

চবি প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ১৭:৩৪আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১৭:৩৪

নিষিদ্ধ ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্ল্যাকার্ড হাতে একাই দাঁড়িয়েছেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সম্পাদক ওয়াহিদুল আলম।

রবিবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় চবি ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক রুবেলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ নিয়ে একটি স্ট্যাটাস দেওয়া হয়। পরে বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যায়, ছাত্রলীগ নেতা ওয়াহিদুল আলম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একা একটি পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছেন।

প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার কর, করতে হবে’, ‘প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ’।

জানা গেছে, দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন ছাত্রলীগ নেতা ওয়াহিদুল আলম। তবে ঘটনা জানার পর সেখানে গেলে তাকে দেখা যায়নি। তিনি স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 
বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামে তার বাড়ি। এর আগেও তিনি তার গ্রামে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করেছেন। জুলাইয়ে হামলায় তার বিরুদ্ধে মামলাও ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘সে ছবি তুলতে যতক্ষণ সময় নিয়েছে ততক্ষণই দাঁড়িয়েছে। এটা কারও নজরে আসার আগেই পালিয়ে গেছে। আমরা এখন তাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। সে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হলে তার বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রক্টর অধ্যাপক ড. কোরবান আলী বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা জেনেছি। শহীদ মিনারের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে আগে তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি।’

এ নিয়ে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, ‘এই ছেলেটাই ঈদের দুই দিন আগে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটে নিষিদ্ধ ছাত্রলীগের কিছু পোলাপান নিয়ে মিছিলে নেতৃত্ব দিয়েছে। বিষয়টা জানতে পেরে তাৎক্ষণিক ছাত্রদলের কিছু নেতাকর্মী গিয়ে তাদের প্রতিহত করি। একই ছেলে আজকে ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছে। সে জোবরা গ্রামেই থাকে।’

তিনি বলেন, ‘এর আগেও নিষিদ্ধ ছাত্রলীগ এমন কিছু কর্মসূচি করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনে নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি। আমি মনে করি, প্রশাসনের দুর্বলতার সুযোগে তারা এমন করে যাচ্ছে।’

চবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক পারভেজ বলেন, ‘এই ছেলের বিরুদ্ধে জুলাই কেন্দ্রিক মামলা ছিল। এর আগেও সে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসন এক্ষেত্রে নির্বিকার ভূমিকা পালন করতেছে।’

/এফআর/
সম্পর্কিত
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
কালীগঞ্জে ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?