কক্সবাজার সৈকতের ঝাউবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৩

কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবাগান থেকে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ আমিন উল্লাহ (৩৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টায় সমুদ্রসৈকতের পর্যটন গালফ মাঠ সংলগ্ন ঝাউবাগান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান সদর থানার ওসি ইলিয়াছ খান।

আমিন উল্লাহ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ বালুখালী এলাকার মৃত জুনু মিয়ার ছেলে। তিনি দৈনিক প্রাণের বাংলাদেশ নামে একটি পত্রিকার উখিয়া প্রতিনিধি এবং উখিয়া নিউজ নামের অনলাইন ভিত্তিক ফেসবুক পেইজের অ্যাডমিন। পাশাপাশি তিনি পেশায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ফ্রেন্ডশিপ ফিল্ড হাসপাতালের কর্মচারী ছিলেন।

ওসি ইলিয়াছ খান বলেন, ‘ঝাউবাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করেছে। ওই যুবককে গাছের সঙ্গে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তার পা মাটির সঙ্গে ছুঁই ছুঁই অবস্থায় ঝুলছিল। গলায় রশির ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই।’

ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
কক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
কক্সবাজার সৈকতে পর্যটকদের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী