তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

রাজশাহী প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫১

রাজশাহীতে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বন্ধুদের নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় মামলার পর তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের তিন জনের বিরুদ্ধেই একই দিনে একই স্থানে ভুক্তভোগী ওই তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ রয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে তিন জনকে গ্রেফতার করে র‌্যাব-৫-এর রাজশাহীর একটি দল। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার তিন জন হলো– রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার উজিরপুর মহল্লার আরিয়ান শাফী ওরফে আরিফ (২৬), ভদ্রা জামালপুর এলাকার শান্ত (২৫) এবং রাজশাহীল বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার পিয়াম (২৫)।

র‌্যাব জানায়, ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে সম্পর্ক গড়ে তোলে আসামি আরিয়ান। গত ৩০ আগস্ট তারা নগরের ভদ্রা এলাকায় দেখা করে। এ সময় আরিয়ান আলুপট্টি মোড়ের একটি বাড়িতে নিয়ে যায় ভুক্তভোগীকে। সেখানে শান্ত ও পিয়াম অবস্থান করছিল। সেখানে তিন জন ওই তরুণীকে ধর্ষণ করে।

র‌্যাব আরও জানায়, গত ৩ সেপ্টেম্বর আরিয়ান ওই তরুণীকে ম্যাসেঞ্জারের মাধ্যমে ধর্ষণের ভিডিও পাঠায় এবং তার সঙ্গে আবার দেখা করার চাপ দেয়। দেখা না করলে ভিডিও ফাঁস করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ৪ সেপ্টেম্বর ওই তরুণী বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় মামলা করেন। র‌্যাব এ ঘটনার ছায়াতদন্ত করছিল। তিন আসামিকে গ্রেফতার করে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান