গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৫ আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৫

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি নিয়াজ মোর্শেদ হিরোকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুর ২টার দিকে উপজেলার স্টার এক্সপ্রেসে প্রধান কাউন্টারের সামনে থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

নিয়াজ মোর্শেদ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রতাল গ্রামের নাদের আলী মিয়ার ছেলে।

বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরেই তাকে জেল হাজতে পাঠিয়েছে কোটালীপাড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ একশ ৫৫ জনকে জ্ঞাত এবং এক হাজার পাঁচশ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিয়াজ মোর্শেদ হিরোকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘নিয়াজ মোর্শেদ ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ভিডিও ফুটেজ দেখে মামলার অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার করেছি। এ পর্যন্ত এই মামলায় ৬১ জন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
দলীয় পদ হারালেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি
আওয়ামী সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি