চিকিৎসক না হয়েও রোগী দেখতেন তিনি

হবিগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪০

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কাজল নাথ নামে এক ভুয়া চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় উপজেলার দেবনাথ মেডিক্যাল সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানের চেম্বারে রোগী দেখা অবস্থায় কাজলকে আটক করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন জানান, অভিযানে চিকিৎসক না হয়েও রোগী দেখা, ভুয়া আল্ট্রাসনো করা এবং মেডিক্যাল রিপোর্টে কাজল নাথের সই দেওয়ার প্রমাণ পাওয়া যায়। তিনি চিকিৎসক হিসেবে বৈধ সনদপত্র প্রদর্শন করতে ব্যর্থ হন।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে স্বাস্থ্যসেবার নামে জনগণের জীবনহানির আশঙ্কাজনিত অভিযোগে মোবাইল কোর্ট তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

/এমএএ/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রোগীদের ঈদের ছুটি দিয়ে ৪ দিন ধরে বন্ধ রংপুর হাসপাতালের কিডনি ওয়ার্ড
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি