সংসদীয় আসন কমানোর প্রতিবাদে বাগেরহাটে হরতালসহ ৫ দিনের কর্মসূচি

বাগেরহাট প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৩

বাগেরহাটে একটি সংসদীয় আসন কমানোর প্রতিবাদে তিন দিনের হরতালসহ পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি।

ঘোষিত কর্মসূচির মধ্য রয়েছে– ৭ সেপ্টেম্বর জেলাসদরে বিক্ষোভ, লিফলেট বিতরণ ও মাইকিং; ৮ সেপ্টেম্বর সকাল-সন্ধ্যা হরতাল; ৯ সেপ্টেম্বর জেলাজুড়ে বিক্ষোভ; ১০ সেপ্টেম্বর সকাল থেকে ৪৮ ঘণ্টা হরতাল। অ্যাম্বুলেন্স, শিক্ষার্থীদের বহনকারী গাড়ি ও জরুরি সেবার যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে।

সর্বদলীয় সম্মিলিত কমিটির কনভেনর এমএ সালাম ও সদস্যসচিব শেখ মুহাম্মদ ইউনুস ছাড়াও জেলা বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান, জামায়েতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিমসহ সর্বদলীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘নির্বাচন কমিশন জনমানুষের দাবি উপেক্ষা করে এ আসন বিন্যাস করেছে। গণমানুষকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি। এতেও যদি নির্বাচন কমিশন চারটি আসন ফিরিয়ে না দেয়, তাহলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।’

তারা আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি আসন ছিল। গত ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি অংশ কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন। এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। চারটি আসন বহল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করে বাগেরহাটবাসী। তার বিপরীতে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসনই জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এ আসন বিন্যাস গণমানুষের দাবিকে উপেক্ষা করেছে।

‘চারটি আসন ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন সংগ্রামের পাশাপাশি আইনি প্রক্রিয়ায় যাওয়ার জন্য একটি কমিটি গঠন করেছি। এ কমিটি দ্রুত সময়ের মধ্যে উচ্চ আদালতে যাবে।’

নির্বাচন কমিশনের চূড়ান্ত সীমানার গেজেট অনুযায়ী বর্তমান আসনের সীমানা: বাগেরহাট-১ (বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা) এবং বাগেরহাট-৩ (ফকিরহাট-রামপাল-মোংলা)।

বাগেরহাটে ১৯৬৯ সাল থেকে চারটি আসনে নির্বাচন হয়ে আসছিল। তখনকার সীমানা ছিল: বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট), বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া), বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)।

/এমএএ/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা‘যে রাষ্ট্র শিশুকে বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধের মদত দেয়’
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের