জেলা শ্রমিক লীগ সভাপতিসহ ২ জন গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৬ আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৬

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় পলাতক আসামি জেলা শ্রমিক লীগ সভাপতিসহ দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। সদর থানার ওসি হাসান বাসির জানান, শনিবার রাতে শহরের কলোনি এলাকায় পৃথক বিশেষ অভিযানে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতার দুজন হলেন– বগুড়া জেলা শ্রমিক লীগের সভাপতি আবদুস সালাম (৬৮) এবং ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিয়াস আহমেদ (৩২)।

পুলিশ জানায়, শনিবার রাত ১০টার দিকে বগুড়া শহরের কলোনি তাজমা সিরামিক কারখানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিয়াস আহমেদকে গ্রেফতার করা হয়। পরে রাত পৌনে ১১টার দিকে কলোনি এলাকা থেকে জেলা শ্রমিক লীগের সভাপতি আবদুস সালামকে গ্রেফতার করা হয়েছে। তারা দুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা মামলার পলাতক আসামি।

রবিবার দুপুরে তাদের নাশকতার মামলায় আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি