দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৫

দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাসিন্দা জহির উদ্দিন (৪২) নিহত হয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ আফ্রিকার মেফ্লাউরের পুবালাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত জহির মীরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের নুর আহমদের ছেলে।

জানা গেছে, জীবিকার তাগিদে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জহির। যাওয়ার পর কষ্টে ছিলেন। পরে ওই দেশের পুবালাঙ্গা এলাকায় দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। ১৬ বছর তিনি দেশে আসেননি।

জহিরের বড় ভাই রেজাউল করিম বলেন, ‘মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় খবর আসে আমার ভাইকে ছুরিকাঘাতে মেরে ফেলেছে। আমার ভাই যাওয়ার পর দীর্ঘ ১৬ বছর দেশে আসেননি। এখন লাশ হয়ে আসবে। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। এখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর পর দেশে আনা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম